বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে প্রমোশনাল কাজ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে বাউবির বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সাথে প্রমোশনাল কাজ সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ মে ২০২৬ খ্রি. রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। উপাচার্য চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন বিভিন্ন উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্লমকর্তা-কর্মচারীবৃন্দ এবং চলমান প্রোগ্রামসমূহের স্টাডি সেন্টারের সমন্বয়কারীদের উপস্থাপিত কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং গভীরভাবে তা উপলব্ধি করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাউবির শিক্ষা কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও কার্যকরভাবে পৌঁছে দিতে সমন্বিত প্রচার কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রান্তিক, দরিদ্র ও শিক্ষা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর জন্য মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেও দীর্ঘদিনের অব্যবস্থাপনা, আর্থিক সংকট ও সরকারি সহযোগিতার সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে বলে তিনি জানান। একই সঙ্গে সেশনজট নিরসন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি, স্টাডি মেটেরিয়াল সময়মতো পৌঁছে দেওয়া এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, মাঠপর্যায়ের সমন্বয়কারীরাই বাউবির গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে প্রচারণা বাড়িয়ে উন্মুক্ত শিক্ষার ইতিবাচক দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি আশ্বাস দেন।“
বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ শাহা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর মাননীয় উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ বাউবি এমবিএ (বাংলা) প্রোগ্রামের সমন্বয়কারী অধ্যাপক আব্দুস সালাম হাওলাদার ও ফরহাদাবাদ স্কুল এন্ড কলেজ, হাটহাজারী, চট্টগ্রামের অধ্যক্ষ ও বাউবি এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী জনাব মোঃ মাহবুবুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব টি এম আহমেদ হুসেইন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ষোলশহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম-এর উপাধ্যক্ষ ও বাউবির বিএমএড প্রোগ্রাম সমন্বয়কারী জনাব ড. এ.টি.এম লিয়াকত আলী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাউবির বিএ/বিএসএস প্রোগ্রাম সমন্বয়কারী মো: শামীম কবির, বিজয় স্মরণী কলেজ স্টাডি সেন্টার, ভাটিয়ারী, চট্টগ্রাম-এর অধ্যক্ষ ও সমন্বয়কারী জনাব শিব শংকর শীল ও রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম-এর সহকারী অধ্যাপক জনাব ড. মুহাম্মদ আব্দুল মাবুদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীসেবা কার্যকর করতে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ও এর আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবগুলোর মধ্যে ছিল প্রশ্নপত্র চাহিদা প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ, জনবল নিয়োগ, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, পরীক্ষকদের তথ্য হালনাগাদ এবং আধুনিক প্রযুক্তি সরঞ্জাম সরবরাহ। এছাড়া পটিয়া ও বান্দরবান উপ-আঞ্চলিক কেন্দ্রের জনবল, অবকাঠামো ও বাজেটসংক্রান্ত সমস্যাও তুলে ধরা হয়। এ বিষয়ে মাননীয় উপাচার্য সমস্যাগুলো ও যৌক্তিক প্রস্তাব লিখিতভাবে পাঠানোর নির্দেশ দেন এবং চাহিদাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সভায় বাউবির চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্র ও তার আওতাধীন খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, একাডেমিক বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারী ও টিউটরগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
“গ্লোবাট ট্রিপল বোনাস অফার” কনজ্যুমার ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
এনআরবিসি ব্যাংকের সদ্যনিয়োগপ্রাপ্ত এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত
ঈদ উপহার পেলেন ২৮,৩৬৫ জন আনসার-ভিডিপির সদস্য ও কর্মচারী
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯১৯তম সভা অনুষ্ঠিত
রিয়েলমির ঈদ ক্যাম্পেইনে থাকছে ক্যাশব্যাক, বিশেষ অফার ও নিশ্চিত উপহার
কমিউনিটি ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা বলেন
মিলার্স ফর নিউট্রিশন কান্ট্রি কনক্লেভ ২০২৬: পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অঙ্গীকার