ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ৩:৪৯

পিরোজপুরে শিশু শ্রম, বাল্যবিবাহ ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে অবহিতকরণ সভা এবং স্থানীয় জনগণের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এপি অফিসে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। একই দিনে পিরোজপুর এপি অফিসের চারপাশের এলাকায় “পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম গড়ি, শিশু সুরক্ষা নিশ্চিত করি” স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে শিশু ফোরাম ও যুব ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ।

ওয়ার্ল্ড ভিশন বরিশাল এরিয়ার কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার রুভেন হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান।

অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে চলমান কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে উপস্থাপনা করেন, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো।

বক্তারা শিশু শ্রম, বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা কমাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা

টাঙ্গাইলে আধুনিক মৌমাছি পালন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জনগণের আস্থা ও তৃণমূলের মতামতেই উন্নয়নের পথ—কাউনিয়ায় এমপি আখতার হোসেন

ধুনটে মাদ্রাসা শিক্ষক ও মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ, এলাকায় তোলপাড়

শালিখায় নবাগত ইউএনও ও ওসি'র সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ ও মতবিনিময়

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

মাদক বিরোধী বিশেষ অভিযানে চার’শ পিছ ইয়াবা সহ আটক -২

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ১