ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশি রিমন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ৩:১৯

২০২২ ফিফা বিশ্বকাপ হচ্ছে মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতারে। আরব বিশ্বে এটি হবে ফিফার প্রথম বিশ্বকাপ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এটিই হবে প্রথম বড় কোনো আসরের আয়োজন। এদিকে বায়ো বাবল সুরক্ষায় এশিয়া, ইউরোপ, আমেরিকা ও লাতিন আমেরিকার অঞ্চলে ভাগ হয়ে চলছে বাছাইপর্বের ম্যাচ। ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ।  সামনে রয়েছে শক্ত প্রতিদ্বন্দ্বী ভারত। 

চলমান বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলে বাংলাদেশ দলে খেলছেন ডিফেন্ডার রিমন হোসেন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কোচ জেমি ডে ৮০ মিনিটে রহমত মিয়াকে উঠিয়ে মাঠে নামিয়েছিলেন রিমন হোসেনকে। বিশ্বকাপ ও এশিয়া অঞ্চলে অংশ নেয়া দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম বয়স তারই। বসুন্ধরা কিংসের এই লেফটব্যাকের বয়স মাত্র ১৬ বছর। কনিষ্ঠ ফুটবলার হিসাবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য জাতীয় দলে জায়গা পেয়েছেন এই তরুণ ফুটবলার।

বিষয়টি তার জন্য গর্বের বটে, দারুণ খুশিও তিনি। এ নিয়ে এক প্রতিক্রিয়ায় রিমন বলেন, এত অল্প বয়সে জাতীয় দলে খেলছি, এটা আমার জন্য বড় পাওয়া। আমি যেন নিজের পারফরম্যান্সটা ধরে রাখতে পারি এবং দীর্ঘদিন জাতীয় দলে খেলতে পারি। সেই চেষ্টা করব। সেরা পারফরম্যান্স দেখাতে চাই আমি। তার সঙ্গে নিজের জায়গাটাও ধরে রাখতে চাই। সবাই আমার ও আমাদের দলের জন্য দোয়া করবেন।

ফুটবলার তৈরির কারখানা হিসেবে পরিচিতি পাওয়া শামসুল হুদা অ্যাকাডেমি থেকে জাতীয় দলে ডাক পেয়েছেন রিমন হোসেন। নেপালের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ঘোষণা করা স্কোয়াডে ছিলেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার। ২০১৫ সালে ক্লাব ফুটবলে হাতেখড়ি রিমনের। শামসুল হুদা অ্যাকাডেমি প্রধান কোচ কাজী মারুফের হাত অ্যাকাডেমিতে আগমন রিমনের।

গত মার্চে এক গণমাধ্যমে কাজী মারুফ বলেছিলেন, রিমনকে তিনি নওগাঁ থেকে নিয়ে আসেন। জেলা দলের তৎকালীন খেলোয়াড় ছিলেন আরিফ। তার মাধ্যমে জানতে পারেন ক্লাস সিক্সে পড়া রিমনের কথা। বয়সের তুলনায় রিমনের শারীরিক গড়ন বেশ সুঠাম। বিষয়টি তার নজরে আসে। এরপর এক সপ্তাহের ক্যাম্পে সুযোগ করে দেন ওকে। এর পর প্রতিভার গুণেই রিমন অ্যাকাডেমিতে ঠাঁই করে নেয়।

হয়ত সোমবার সুনীল ছেত্রীর দলের বিপক্ষে রিমনকে আবার মাঠে নামাবেন কোচ জেমি ডে।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড