বড়লেখায় অবৈধ বাঁধ অপসারণ ও রিং জাল ধ্বংস
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দর্শনা খালে অভিযান চালিয়ে দুটি অবৈধ বাঁধ অপসারণ ও ৮ পিস রিং জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই অভিযান পরিচালনা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দুপুরে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দর্শনা খালের ওপর আড়াআড়িভাবে স্থাপন করা কাঠ দিয়ে তৈরি দুটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পাশাপাশি অবৈধভাবে স্থাপন করা ৮ পিস রিং জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ জাল ও বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে ধাক্কামারা ইউনিয়নে রাজস্বের অর্থ আত্মসাতের অভিযোগ আ,লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে
গোপালগঞ্জ এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যাকডোরে ভর্তি বাণিজ্য
আখেরি মোনাজাতে শেষ হলো মেঘনা পাড়ের চাঁদপুর জেলা ইজতেমা
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে রাতভর অভিযান, জব্দ অবৈধ জাল
আক্কেলপুরে বণিক সমিতির নির্বাচন নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২
গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে নতুন দাবি-দাওয়া, সাদপন্থীদের নিয়ে মুখ খুলল শুরায়ি নেজাম
নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ
ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৪
উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২
জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট
Link Copied