আনোয়ারায় ভূমির মালিকানা নিয়ে কেইপিজেড ও স্থানীয়দের উত্তেজনা
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল-কেইপিজেডের সাথে ভূমির মালিকানা নিয়ে আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে স্থানীয়দের সঙ্গে।এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছে।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়,উপজেলার বৈরাগ মৌজার ১.৬০ একর (শতক) ভূমির ভোগদখলে রেখে বিভিন্ন গাছপালাও রোপণ করেছিল স্থানীয় মো. হাশিম চৌধুরী নামে এক ব্যক্তি। পরে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে পিলার,কাঁটাতারের বেড়া ও সাইনবোর্ড স্থাপন করেন তিনি। সোমবার সকালে কেইপিজেডের লোকজন সেখানে গেলে স্থানীয়দের সাথে কেইপিজেডের কর্মকর্তাদের সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে,খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে, এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. হাশিম চৌধুরী বলেন, আমার ক্রয়কৃত জায়গা দখলে থাকা অবস্থায় কেইপিজেডে কর্তৃপক্ষ দখলে নিতে চায়। অথচ আমার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের তদন্ত প্রতিবেদন ও ডিসির তদন্ত প্রতিবেদন আছে।
জানা যায়, ১৯৯৬ সালে বাংলাদেশ বেসরকারি ইপিজেড আইনে দেশের প্রথম ব্যক্তি মালিকানায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে ২ হাজার ৪৯২ একর জমির উপর কোরিয়ান কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) স্থাপন করে উৎপাদন কার্যক্রম শুরু করেন। কিন্তু দেয়াঙ পাহাড় ও আশপাশ এলাকায় স্থানীয় বাসিন্দাদের শতবছরের পুরোনো কবরস্থান ও ব্যক্তি মালিকানা জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে কেইপিজেড কর্তৃপক্ষের প্রায় সময় দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এর আগে গত ২৫ সালের ৫ আগষ্ট মাসে কেইপিজেড কর্তৃপক্ষ সেই জমির সীমানা পিলার,কাঁটা তারের বেড়া, টাঙানো সাইনবোর্ড ভেঙে ফেলে এবং দখলে রাখার চেষ্টা করে। গতকাল সোমবার ( ১১ মে) ঘটনার দিন স্থানীয়রা তাদের ভূমির সীমানা নির্ধারণ করে আবারও পিলার দিয়ে কাঁটা তার এবং সাইনবোর্ড লাগিয়ে দেই।
এ বিষয়ে কেইপিজেড এর সহকারী উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন,সরকার শিল্পায়ণের জন্য কেইপিজেডকে জায়গা দিয়েছে।কেইপিজেডের জায়গায় কেইপিজেড কাজ করতে গেলে ঝামেলা হচ্ছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন,স্থানীয়দের সাথে কেইপিজেডের জায়গা দখল নিয়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে থানা পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ