ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ধুনটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ১২-৫-২০২৬ বিকাল ৫:৭
বগুড়ার ধুনট উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল কাদের ফকিরকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ ও ধুনট থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মে) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার নরেন্দ্র বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের ফকির ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের যুগিগাঁতী গ্রামের মৃত অবিয়া ফকিরের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল কাদের ফকির তার মেয়ের শ্বশুরবাড়িতে যাতায়াতের সুবাদে স্থানীয় এক ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে নাতনি সম্বোধন করে ঘর পরিষ্কার করার কথা বলে ঘরে ডেকে নেন। পরে সুযোগ বুঝে শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর কান্নাকাটি করতে করতে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আত্মগোপনে ছিলেন অভিযুক্ত আব্দুল কাদের।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ ও ধুনট থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ পৌর শহরের নরেন্দ্র বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার