ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রান্নাঘরের ইঁদুরের গর্ত থেকে বিষধর কোবরা উদ্ধার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১২-৫-২০২৬ বিকাল ৫:৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি  রান্নাঘর থেকে  বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহযোগিতায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফুসফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে বাড়ির মালিক তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে মারার চেষ্টা করেন। তবে সাপটির আক্রমণাত্মক আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদ্বীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা প্রায় ২০ মিনিটের চেষ্টায় সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, 'ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই, একটি বিষধর কোবরা সাপ গর্তের ভেতরে অবস্থান করছে। সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে এটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।'
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাপটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে। এটি একটি বিষধর কোবরা সাপ।'

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক