ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

শিক্ষার্থীকে সৎ, মেধাবী ও আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ হিসেবে গড়তে চাই : ওয়াদুদুর রহমান


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ২:২

 গাজীপুরে সফলতার শীর্ষে রয়েছে টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। বাংলাদেশের বিভিন্ন উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ক্ষেত্রে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ একটি ব্যতিক্রম ধর্মী আদর্শিক এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,  শিক্ষার্থী ও অভিভাবকদের দাবী ধারাবাহিক এই সাফল্য ক্রমান্বয়ে বেড়ে চলছে অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সুদক্ষতা ও সুষ্ঠ পরিচালনার কারণে। রাজধানী ঢাকার নিকটবর্তী গুরুত্বপূর্ণ শিল্পনগরী টঙ্গী এলাকায় ১৯৮৭ সালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করেন তৎকালীন টঙ্গী পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান মরহুম সাহাজ উদ্দিন সরকার স্কুলটি। বিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের পরিচালনায় শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫০০০ এর অধিক শিক্ষার্থী পড়াশুনা করছে। বিদ্যালয়ে রয়েছে  ১০০ জনের অধিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, সুপরিসর ক্লাসরুম, খেলার মাঠ। ২০১৩ সালে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ ওয়াদুদুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও তৎকালীন গভর্নিং বডির সম্মানিত সভাপতি গাজীপুর-২ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেলের সার্বিক সহযোগীতায় ও তত্তাবধানে সিরাজ উদ্দিন কলেজ প্রতিষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের নামকরণ করা সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ (স্কুল কোড- ২৩৫১. এস.এস.সি (ভোক) কোড- ৫৩০০১, কলেজ কোড- ২২০৪. ঊওওঘ ঘড়- ১০৯০৪৬)। বর্তমানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড, আজমত উল্লাহ্ খান। 
বৈশ্বিক মহামারীর কারণে সৃষ্ট লকডাউনে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা প্রায় শিক্ষা বিমুখ হয়ে গেলেও অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের নেতৃত্বে শিক্ষকগণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিয়মিত অনলাইন ক্লাস, শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়েছে। এছাড়া অসহায় শিক্ষার্থীদের সহযোগীতার মাধ্যমে নিয়মিত পাঠদান কার্যক্রম চলমান রেখেছেন। অত্র পতিষ্ঠানে সরকারি ঘোষণা অনুযায়ী স্কুল কলেজ খোলার পর বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছেন।    
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা বলেন, একটি কুচক্রী মহল বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে, ওয়াদুদুর রহমান স্যারের সুনাম ও ক্ষ্যতি নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র ও অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে গাজীপুর জেলা শিক্ষা অফিসার ও স্থানীয় প্রশাসনের নিকট অপপ্রচার কারীদের বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।   
বিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য প্রয়োজন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক শিক্ষা দান করা হয় এবং সততা, শৃংখলা ও নৈতিকতার উপর গুরুত্ব প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে সৎ, মেধাবী ও আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ হিসেবে গড়তে চাই। কেবলমাত্র সুশিক্ষাই পারে কোন ব্যক্তির জীবন ধারার পরিবর্তন করতে। গাজীপুরবাসীর প্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড, আজমত উল্লাহ্ খানের পরামর্শ অনুযায়ী বিদ্যালয় পরিচালনা করছি, বিদ্যালয়ের এই সাফল্য উনারা পাশে থাকাতে আরো অধিক বৃদ্ধি পেয়েছে। আমাদের লক্ষ্য আত্মমর্যাদা বোধ সম্পন্ন সৎ, মেধাবী ও নিয়ত পরিবর্তনশীল বিশ্বের আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ তৈরী করা। আমি আশারাখি সকলের সহযোগীতা ও ভালোবাসা থাকলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ আগামী দিন গুলোতে আরো সাফল্য বয়ে আনবে। 

এমএসএম / এমএসএম

চবিতে বগুড়া জেলা সমিতির নির্বাচনে সভাপতি হলেন মোস্তাক সম্পাদক সৈকত

নোয়াখালীত ডিবির জালে ইয়াবাসহ গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার

অবহেলায় জর্জরিত রাজারহাট রেলস্টেশন চরম ভোগান্তিতে যাত্রী সহ এলাকাবাসী

বারহাট্টার প্রকৃতিতে নজর কাড়ছে 'বাংলার চেরি' জারুল

নাাগেশ্বরীতে হামলা চালিয়ে বসতবাড়ী দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি

পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দলপুর খাল পূনঃখনের দাবিতে মানববন্ধন

যুক্তরাষ্ট্রে মাদারীপুরের মেয়ে বৃষ্টি হত্যাকাণ্ড : গ্রামের বাড়িতে মানুষের ভীড়

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিআইইউ সাংবাদিক সমিতির মানববন্ধন

পাঁচ গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো,

মনোহরগঞ্জে দেড় বছরেও সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান

পটুয়াখালীতে বিএনএসবি চক্ষু হাসপাতালে ১০টি হুইলচেয়ার অনুদান: দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে প্রবাসী

বাগেরহাটে যৌথ ব্যবসায় দখল ও জালিয়াতির অভিযোগে মামার বিরুদ্ধে ভাগ্নের সংবাদ সম্মেলন

চন্দনাইশে চলতি বছরে মাটি কাটা বন্ধ করতে এমপির আহবান