ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:২১

এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৩৬তম সভায় চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার, ১২ মে, ২০২৬ তারিখে প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে পর্ষদ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান  মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো.আনোয়ার হোসেন ও ব্যারিস্টার  মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও),  রাশেদুল ইসলাম, এফসিএ, এফসিএমএ,  কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।  

অনুমোদিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, একক ভিত্তিতে ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.১৬৭ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৬২ টাকা। অন্যদিকে সমন্বিত ভিত্তিতে ইপিএস হয়েছে ০.১৩০ টাকা, যা আগের বছরে ছিল ০.০৮০ টাকা।

এছাড়া, একক ভিত্তিতে শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (নগদ  প্রবাহ) বেড়ে ০.৮৬৫ টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫.৪৬৮ টাকা। সমন্বিত ভিত্তিতে এ সূচক দাঁড়িয়েছে ০.৬২৫ টাকা, যেখানে আগের বছর ছিল ঋণাত্মক ৫.৬৩১ টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত একক ভিত্তিতে ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ১৩৮৫.৬৯ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৭২ টাকা। সমন্বিত ভিত্তিতে নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪০৪.১৭ কোটি টাকা এবং শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৯৫ টাকা।
সভায় জানানো হয়, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং প্রভিশন ব্যয় হ্রাস পাওয়ায় প্রথম প্রান্তিকে ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে বিনিয়োগ আয় বৃদ্ধি ও ঋণ কমে আসায় নগদ প্রবাহ বেড়েছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন