ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারী থানা পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান,৪ মাদক কারবারি গ্রেফতার


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:২৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট, হিরোইন, ইস্কাপ সিরাপ ও মোটরসাইকেলসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২মে ২০২৬) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বানিয়াটারী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হামেদ ওরফে হামিদ (৪৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হিরোইন, ১ বোতল ইস্কাপ সিরাপ এবং একটি পুরাতন KNIGHTRDER মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযান চলাকালে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দীন উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ৪ জন আসামিকে থানায় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। এদিকে একই দিনে দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে এসআই মোঃ হারুন অর রশিদ, এনআইডি’র নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের আরেকটি দল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মধ্য ভরতের ছড়া এলাকার মোঃ ফজলু মিয়া (৪৮), মোঃ শফিকুল ইসলাম (৪৬) এবং চর বলদিয়া এলাকার মোঃ হাবিবুর রহমান (৩৫)। পুলিশ জানায়, ধৃত ফজলু মিয়ার শার্টের বাম পকেট থেকে ৬ পিস, শফিকুল ইসলামের লুঙ্গির কোমর অংশ থেকে ৩ পিস এবং হাবিবুর রহমানের শার্টের পকেট থেকে আরও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে একটি Revo বাটন মোবাইল ফোন ও একটি পুরাতন Winstar বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।  এবিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এর সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার