ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যায় কার্যক্রম চালুর অনুমোদন


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৩৫

কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা সেবা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে সরকার। ১২ মে (মঙ্গলবার) স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নির্ধারিত দুটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয়েছে। এর মধ্যে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান ৩১ শয্যা থেকে বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করে মাতৃসেবা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।অর্থ বিভাগের উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১২ মে জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শয্যা বৃদ্ধি কার্যক্রম বাস্তবায়িত হলে পেকুয়া উপজেলার সাধারণ রোগী, বিশেষ করে গর্ভবতী মা ও নবজাতক সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

দীর্ঘ বছর ধরে জনসংখ্যা বৃদ্ধি ও রোগীর চাপ বাড়লেও শয্যা সংখ্যা সীমিত হওয়ার কারণে নানা ভোগান্তি পোহাতে হতো সেবা নিতে আসা রোগীদের। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট ও মাতৃসেবায় সীমাবদ্ধতা ছিল। নতুন এ অনুমোদনের ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বলেন, পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ধারণ ক্ষমতার দ্বিগুণ সেবা দিয়ে আসছে দীর্ঘবছর ধরে। শয্যা সংখ্যা বৃদ্ধি করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাওয়ার কারণে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজ ও কার্যকর করে। আশা করি নতুন জনবল বাড়াতে পারলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বৃহৎ পরিসরে সেবা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার