ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে স্বপদে ফিরলেন পৌর ছাত্রদলের সভাপতি পলিন' ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৩৮

বগুড়ার নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কৃত পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ৬ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদল। 

স্বপদে ফেরা ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, সদস্য শাকিল আহম্মেদ, মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আফিফ হোসেন এবং ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম।

মঙ্গলবার (১২ মে) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত বহিষ্কারাদেশ প্রত্যাহারের উক্ত প্রেস রিলিজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। 

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে বহিস্কারাদেশ প্রত্যাহার চেয়ে পুনঃ আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পূনর্বিবেচনা করা হয় এবং পূর্বের রেকর্ড পর্যালোনার মাধ্যমে সাংগঠনিক সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ তুলে নিয়ে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

এবিষয়ে পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, আমি সব সময় দলের সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতেও দলের কমান্ড মেনে চলবো। সেই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে ও দলের আদর্শ বাস্তবায়নেও সজাগ থাকবো। যে আদর্শ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঠিত হয়েছে সেই বিপ্লবী আদর্শ বুকে ধারণ করে পূর্বের নায় আগামীতেও রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির