রাণীশংকৈলের বীরাঙ্গনা টেপরী রাণী মারা গেছেন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের বাসিন্দা একাত্তরের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা টেপরী রাণী (৭২) গতকাল ১২ মে রাতে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই গ্রামের মধুদাস রায়ের মেয়ে। সুধীর রায় (৫৪) নামে তাঁর একটি ছেলে (যুদ্ধ শিশু) আছে।
পরদিন বুধবার (১৩ মে) সকাল ১০টায় তাঁর বাড়ির প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, ওসি আমানুল্লাহ আল বারী, বীর মুক্তিযোদ্ধা এডি আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও অন্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied