নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
বগুড়ার নন্দীগ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ পলাতক রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বাজার এলাকায়। অভিযুক্ত বৃদ্ধের নাম আবু বক্কর (৬৫)। তিনি দাসগ্রাম সোনারপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ মে) দুপুর দেড়টার সময় দাসগ্রাম বাজারে শিশুটির মা ধানের কাজ করছিলেন এবং শিশুটি খেলা করছিলেন। এসময় অভিযুক্ত আবু বক্কর কৌশলে বাচ্চাটিকে তার দোকান ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় শিশুটির আত্মচিৎকারে শিশুটির মা সহ স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আবু বক্কর দ্রুত চম্পট দেন। পরে শিশুটিকে নিয়ে থানায় গিয়ে মামলা করেন শিশুটির পরিবার।
ঘটনার বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বৃদ্ধ আবু বক্করকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied