সুন্দরবনে বনরক্ষী-দস্যু গোলাগুলি: ৪ অপহৃত জেলে উদ্ধার, অস্ত্র জব্দ
সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে বনরক্ষীদের রোমহর্ষক এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি রেঞ্জের সিঙারটেক এলাকায় এই সংঘর্ষ হয়। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বন বিভাগ। এসময় দস্যুদের ফেলে যাওয়া একটি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন—বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান ও একই উপজেলার মো. হাসান এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম ও দাকোপ উপজেলার ইরাক শেখ।
বন বিভাগ সূত্রে জানা যায়, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর ফাঁড়ি ও স্মার্ট টিমের সদস্যরা নিয়মিত যৌথ টহল দিচ্ছিলেন। এসময় দস্যুদের উপস্থিতি টের পেয়ে বনকর্মীরা অভিযান চালালে দস্যুরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বনরক্ষীরাও পাল্টা সাত রাউন্ড গুলি চালান। উভয় পক্ষের গোলাগুলির একপর্যায়ে দস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার এবং জিম্মি জেলেদের ফেলে রেখে গহীন বনে পালিয়ে যায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বনদস্যুদের উপস্থিতি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। দস্যুরা পালিয়ে গেলেও আমরা চার জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃতরা বর্তমানে শেলারচর টহল ফাঁড়ির হেফাজতে আছেন। দস্যু দলটি স্থানীয় ‘শরীফ বাহিনী’র সদস্য বলে আমরা জানতে পেরেছি।"
বন কর্মকর্তারা আরও জানান, উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনদস্যু দমনে এবং সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক
দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল
ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন
বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু
পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন
পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ
পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস
রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২