ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:১০

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ১৪ মে থেকে ২০ মে ২০২৬ইং তারিখ পর্যন্ত জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় "শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬" অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৩ মে ২০২৬ইং তারিখে উক্ত টুর্নামেন্টের সংবাদ সম্মেলন জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ এবং জনসংযোগ বিভাগের এক্সিকিউটিভঅফিসার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট দুই শতাধিক টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্লাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য:
জাতীয় টেনিস কমপ্লেক্স, বিকেএসপি, ঝালকাঠি টেনিস ক্লাব, রাজশাহী টেনিস ক্লাব, সিলেট টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, জামালপুর টেনিস ক্লাব, মাগুরা টেনিস ক্লাব, শরিয়তপুর টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব, অফিসার্স ক্লাব, ইঞ্জিনিয়ার্স ক্লাব ও অন্যান্য।
প্রতিযোগিতায় মোট ৮টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্টসমূহ হলো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
আগামী ২০ মে ২০২৬ (বুধবার) টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত