ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:১৫

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রচার জোরদার করার লক্ষ্যে পটুয়াখালীতে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৩ মে দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা অফিসের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, স্মার্ট কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি-র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপ-পরিচালক কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, মোঃ শাহাদাত হোসেন। উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর এস এম শাহজাদা, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন।

এসময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারের এই জনমুখী উদ্যোগগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের ভ‚মিকা অপরিসীম।
জেলা তথ্য অফিস পটুয়াখালী গত ১৭ ফেব্রæয়ারি থেকে ১১ মে পর্যন্ত ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে ১৫০টি ভিডিও প্রদর্শনী, ১০টি উঠান বৈঠক এবং ৭০টি অনলাইন প্রচার অন্তর্ভুক্ত।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার