আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজধানীর উত্তরায় আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) সকালে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এবারের আন্তর্জাতিক সেবিকা দিবসের প্রতিপাদ্য ছিল— “Our Nurses, Our Future: Empowered Nurses to Save Lives”।
সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবন কাহিনী পাঠ, কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই)-এর চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসআরআই-এর কো-চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, অনারারী সেক্রেটারী (ইনচার্জ) প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান, অনারারী ট্রেজারার, ইসি, বিএমএসআরআই-এর প্রকৌশলী জি. এম. জয়নাল আবেদীন ভূঁইয়া, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মহিবুর রহমান এবং উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ জাহানারা লাইজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ ডি.এম. মহিদুজ্জামান (টনি)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট রোজালিন মার্গারেট।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার বলেন, একজন নার্স শুধু রোগীর সেবক নন, তিনি একজন মানবিক যোদ্ধা। দক্ষ ও আন্তরিক নার্সিং সেবাই একটি হাসপাতালের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আধুনিক চিকিৎসা ব্যবস্থায় নার্সদের ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধই একজন নার্সকে অনন্য করে তোলে।
প্রফেসর ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, “নার্সরা চিকিৎসা ব্যবস্থার প্রাণ। তাদের অক্লান্ত পরিশ্রম ও মানবিক সেবার কারণেই রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
প্রকৌশলী জি. এম. জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, “সেবিকা পেশা অত্যন্ত মহৎ একটি পেশা। সমাজে নার্সদের মর্যাদা ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি করা প্রয়োজন।”
অধ্যাপক ডাঃ মহিবুর রহমান বলেন, “নার্সদের পেশাগত দক্ষতা ও মানবিক আচরণ একটি হাসপাতালের প্রতি রোগীদের আস্থা তৈরি করে।
প্রফেসর ডাঃ জাহানারা লাইজু বলেন, “নার্সরা প্রতিটি সংকটময় মুহূর্তে রোগীদের পাশে থেকে সাহস ও সেবা দিয়ে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডাঃ ডি.এম. মহিদুজ্জামান (টনি) বলেন, নার্সদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে। মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা অপরিসীম।
নার্সিং সুপারিনটেনডেন্ট রোজালিন মার্গারেট বলেন, আন্তর্জাতিক সেবিকা দিবস আমাদের দায়িত্ব ও মানবিক সেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করে। রোগীদের সেবায় আমরা সবসময় নিবেদিত থাকব।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানবসেবায় নার্সদের অবদান অনস্বীকার্য। রোগীর সেবায় নিবেদিত নার্সদের সম্মান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করা সম্ভব। অনুষ্ঠানের মধ্য দিয়ে সেবিকা পেশার গুরুত্ব ও মানবিক দায়িত্ববোধ তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন