আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটি—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং (সিএন) ১২ মে ২০২৬ তারিখে আইইউবিএটি ওপেন অডিটোরিয়ামে দিনব্যাপী র্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করে। “আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়” এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সমাজে নার্সদের অমূল্য অবদানকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সান্দ্রা রুমি মধু, সহযোগী অধ্যাপক ও চেয়ার, কলেজ অব নার্সিং, আইইউবিএটি। এছাড়াও অধ্যাপক অ্যালেক্স বারল্যান্ডের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার; জিএসি-এর কাওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রজেক্টের টিম লিডার ড. সেলিনা আমিন; বিএনএ-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম; সাজিদা ফাউন্ডেশনের নার্সিং লিড কল্পনা রায়; সাজিদা ফাউন্ডেশনের হেড অব অপারেশন ড. এ কে এম নাজমুল ইসলাম; জেনেরিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফয়সাল রহমান; আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ড. নাজিউর রহমান;
এছাড়াও আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে ভিডিও বার্তা প্রদান করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং-এর সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা দাস শর্মি; কলেজ অব নার্সিং-এর শিক্ষার্থী এরিক শাওন কর্মকার; এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ডেকি ওয়াংমো। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.)। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শুভাশীষ দাস বালা, সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর, কলেজ অব নার্সিং, আইইউবিএটি।
দিনব্যাপী এই আয়োজনে র্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ প্রাণবন্তভাবে উদযাপিত হয়।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন