তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, যাত্রীসেবার মান উন্নয়নে তৃতীয় টার্মিনালে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হবে। এছাড়া মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা চালু হলে বিমানবন্দর এলাকায় যানজটও কমে আসবে।
নেটওয়ার্ক সংক্রান্ত বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালে নেটওয়ার্ক ইস্যু বড় কোনো সমস্যা নয়। প্রয়োজন অনুযায়ী রিপিটার স্থাপন করা হলে কাভারেজ আরও বাড়ানো সম্ভব হবে।
এসময় তিনি আরও জানান, এভিয়েশন খাত সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর একটি। এর অংশ হিসেবে বন্ধ থাকা ৮টি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়া চলছে। এর মধ্যে বগুড়া বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর এবং লালমনিরহাট বিমানবন্দর উল্লেখযোগ্য।
সৌজন্য সাক্ষাৎকালে বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাজিব খানসহ সংগঠনের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন