ঠাকুরগাঁওয়ের ২ উপজেলার ১১টি ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা
ঠাকুরগাঁও হরিপুর ও রাণীশংকৈল উপজেলার মোট ১১ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় আওয়ামীলীগেরে দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা :- ১নং গেদুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হামিদ, ২নং আমগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পাভেল তালুকদার, ৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের রেজা, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অনীল চন্দ্র দাস (মাষ্টার), হরিপুর সদর ইউনিয়নে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম।
রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা :- ধর্মগড় ইউনিয়নে আবু কাশেম, নেকমরদ ইউনিয়নে ডা: হামিদুর রহমান, লেহেম্বা ইউনিয়নে আবুল কালাম, রাতোর ইউনিয়নে শরৎ চন্দ্র, কাশিপুর ইউনিয়নে আতিকুর রহমান।দুই উপজেলার ১১টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কোরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ শীর্ষ স্থানীয় নেতারা ওই ১১ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের পাঠান। এরই প্রেক্ষিতে ৭ অক্টোবর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দুই উপজেলার ১১টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ