ইএনটি তে আউটডোরে আরও দুটি রুম সম্প্রসারণ
রোগীদের সেবার মান আরও উন্নত করতে National Institute of ENT-এর আউটডোর বিভাগে আরও দুটি নতুন রুম সম্প্রসারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এই সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের বর্তমান পরিচালকের একান্ত প্রচেষ্টা ও উদ্যোগে এ সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়েছে।
নতুন রুম সংযোজনের ফলে বহির্বিভাগে আগত রোগীরা আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে রোগীর অতিরিক্ত চাপ সামাল দেওয়া এবং চিকিৎসকদের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রতিষ্ঠানের বর্তমান পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ হাসান জাফর বলেন, জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট, তেজগাঁও ঢাকা।রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সেবার পরিধি বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ভবিষ্যতেও হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত থাকবে।
রোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নতুন রুম চালু হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষা কমবে এবং চিকিৎসাসেবা গ্রহণ আরও সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ রাশেদুর রহমান, অধ্যাপক (ইএনটি) ডাঃ মোহাম্মদ আমজাদ হোসেন, অধ্যাপক (ইএনটি) ডাঃ মোঃ শাহবুবু আলাম, অধ্যাপক (ইএনটি) ডাঃ মোঃ খবীর উদ্দিন পাটওয়ারী, সহকারী অধ্যাপক (ইএনটি) ডাঃ মোঃ মাহবুবুল আলম এবং আবাসিক সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার