উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
রাজধানীর উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সোসাইটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম (অব.) এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাজেদুল হক। অনুষ্ঠানে নবনির্বাচিত ২৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং সেক্টরের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম (অব.) বলেন, আমাদের এই নতুন সেক্টরে এখনো অনেক কাজ বাকি রয়েছে। অনেক বাড়ির নির্মাণকাজ সম্পন্ন হয়নি। তাই সব বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলেও জরুরি বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আমাদের ৩১ সদস্যের নির্বাহী কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ আমরা এই সেক্টরের প্রতিষ্ঠাতা কমিটি।
তিনি আরও বলেন, সেক্টরের নিরাপত্তা জোরদার করা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা, স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করা এবং সেক্টরের বিভিন্ন সড়কের লাইট সচল করাসহ একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাজেদুল হক তার বক্তব্যে বলেন, উত্তরা ১৬ নং সেক্টর একটি নতুন ও সম্ভাবনাময় আবাসিক এলাকা। এই সেক্টরকে পরিকল্পিত, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই এই সেক্টরটি ভবিষ্যতে উত্তরার অন্যতম সুন্দর ও আদর্শ আবাসিক এলাকায় পরিণত হোক। এজন্য সেক্টরের প্রতিটি বাসিন্দার সহযোগিতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের নবনির্বাচিত এই কমিটি শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবে না, বরং সেক্টরের প্রতিটি সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ গ্রহণ করবে। সেক্টরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, রাস্তাঘাট ও স্ট্রিট লাইট সচল রাখা এবং স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের জন্য আমরা কাজ শুরু করবো।
বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল হক আরও বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা থাকলে খুব অল্প সময়ের মধ্যেই এই সেক্টরের দৃশ্যমান পরিবর্তন সম্ভব হবে। নবনির্বাচিত কমিটির প্রত্যেক সদস্য নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করবেন। আমরা সকল বাসিন্দার মতামতকে মূল্যায়ন করে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই।
সাধারণ সম্পাদক আরও বলেন, এই সেক্টরের উন্নয়ন শুধু কমিটির একার পক্ষে সম্ভব নয়। এজন্য সেক্টরের সকল সম্মানিত বাসিন্দা, বাড়ির মালিক ও শুভাকাঙ্ক্ষীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক সেক্টর গঠনের প্রত্যয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন— সভাপতি লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম (অব.), সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহেব আলী, সহ-সভাপতি ডিআইজি মোঃ রফিকুল ইসলাম (অব.) ও মোঃ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক, অর্থ সম্পাদক মোঃ জামাল উদ্দিন পলাশ, সহ-অর্থ সম্পাদক মোঃ কামরুদ্দুজা সায়েম, সাংগঠনিক সম্পাদক এ.এম. সালাহ উদ্দিন আশিক, প্রচার সম্পাদক সৈয়দ শফিকুল হক, নিরাপত্তা সম্পাদক এম.এ. রাজ্জাক, সহ-নিরাপত্তা সম্পাদক মোঃ শামসুল আরেফিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আল মামুন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল আহাদ, দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার জাহান এবং মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা হক।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন— মোঃ মশিউর রহমান, মোঃ আব্দুর রশিদ, সাজ্জাদ মাহমুদ, মোঃ ফখরুদ্দিন, কে.এম. আবু সাঈদ, মোঃ খালিদ হোসেন ভূঁইয়া, মোঃ আব্দুল বারেক, মোঃ সরোয়ার জাহান, মোঃ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, ড. আনিসুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল সদস্য ও বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনের সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা