স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরে আবারো এক ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি দোকান মালামালসহ সম্পুর্ন এবং একটি আংশিক ভস্মীভুত হয়েছে।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ কোটি টাকা বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সুত্র জানা যায়।
বন্দর ব্যবসায়ী সুত্রে জানা গেছে, দোকানীরা ওইদিন রাতে বন্দরের সার ও কীটনাশকের দোকান কাজী ট্রেডার্সে আগুন দেখতে পান। এ সময় দোকানদারদের ডাক চিৎকার এবং মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষনা দিলে লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে উপজেলা সদর থেকে বিশাল সন্ধ্যানদী পার হয়ে স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। ইতোমধ্যে আগুনের লেলিহান শিখায় সার ও কীটনাশকের তিনটি , রশি ও কাছির দশটি, মুদি মনোহরির দুটি, ক্রোকারিজ ও হার্ডওয়ারের দুটি, চা- পানের দোকান দুটি ও একটি সেলুনসহ ২০টি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নিভাতে বানারীপাড়া ফায়ার সার্ভিসও যুক্ত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট আগুনের সুত্রপাত। উল্লেখ্য,২০২৪ সনের ফেব্্রয়ারি মাসে একই বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত হয়েছিল। সন্ধ্যানদীর পশ্চিমপাড়ে দ্রুত ফায়ার সার্ভিস নির্মানের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত