উত্তরা তানযীমুল কুরআন একাডেমির উদ্যোগে হিফজ সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজধানীর উত্তরা ১২ নং সেক্টরস্থ উত্তরা সিমেক সিস্টেম টাওয়ার সেমিনার হলে তানযীমুল কুরআন একাডেমির উদ্যোগে হিফজ সবক প্রদান ও হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও শিক্ষাবিদ মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা টঙ্গী শাখার উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইয়ুম বিন নূর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অর্থ ও হিসাব শাখার পরিচালক মোঃ আবু কাওছার মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোঃ ফিরদাউস হোসেন, তানযীমুল কুরআন ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোঃ উবায়দুল্লাহ এবং ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ হামীদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল কুরআন একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সুলাইমান হোসেন নোমান।প্রধান মেহমান তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা বালিকা টঙ্গী শাখার উপাধ্যক্ষ মাওলানা আবদুল কাইয়ুম বিন নূর তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কুরআনের হাফেজরা জাতির গর্ব। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে। নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
প্রধান অতিথি রাজউকের অর্থ ও হিসাব শাখার পরিচালক মোঃ আবু কাওছার মল্লিক বলেন, “কুরআনের শিক্ষাই মানুষকে নৈতিকতা, মানবিকতা ও আদর্শের পথে পরিচালিত করে। যারা হিফজ সম্পন্ন করেছে তারা শুধু নিজেদের পরিবার নয়, পুরো সমাজের জন্য গৌরবের বিষয়।
আবু কাওছার মল্লিক আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশু-কিশোরদের কুরআনের আলোয় গড়ে তুলতে পরিবার ও সমাজকে একসাথে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে তানযীমুল কুরআন একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা সুলাইমান হোসেন নোমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়, কুরআনের আদর্শে আলোকিত আদর্শ মানুষ গড়ে তোলা। শিক্ষার্থীদের এই সফলতা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।”
অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী মোট ৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন— হাফেজ মোঃ নাহিয়ান আল মাকাম, হাফেজ হুজাইফা আহমাদ আবরার, হাফেজ সৈয়দ নুমাইর বিন খুরশিদ, হাফেজ সালমান রহমান আযান, হাফেজা জান্নাতুল মাওয়া, হাফেজা মোছাম্মৎ হাবিবা, হাফেজা নাবিলা জান্নাত এবং হাফেজা মিসেস লাবিবা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এমএসএম / এমএসএম
ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং তুরাগ অ্যাকটিভ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা