চীনের সিয়ার্স ইউনিভার্সিটি ড্যাফোডিলস পলিটেকনিক ইনস্টিটিউট এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশের কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে নতুন মাইলফলক অর্জন করলো ড্যাফোডিল পলিটেকনিক। চীনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিয়াস ইউনিভার্সিটি এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো ড্যাফোডিল পলিটেকনিক। এই সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সেমিস্টার এক্সচেঞ্জ প্রোগ্রাম, জয়েন্ট রিসার্চ, যুব মেধা বিনিময় প্রোগ্রাম, স্টুডেন্ট এ লিডারশিপ ক্যাম্প।
হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ সুবিধা নিয়ে দীর্ঘমেয়াদি একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতার নতুন পথ উন্মোচিত হলো। সমঝোতা স্মারকে ড্যাফোডিল পলিটেকনিকের পক্ষে স্বাক্ষর করেন কারিগরি শিক্ষা বোর্ডের উপ পরিচালক কে এম পারভেজ ববি এবং সিয়াস ইউনিভার্সিটি এর পক্ষে স্বাক্ষর করেন জানলিয়ান ইউ পরিচালক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা কার্যক্রম এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
বিশেষ করে সেমিস্টার এক্সচেঞ্জ ও হায়ার স্টাডিজ সুবিধা শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও যৌথ গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুই দেশের শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে নিয়মিত ছাত্রদের শিক্ষা বিনিময় প্রোগ্রাম স্টুডেন্ট লিডারশিপ ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, গ্লোবাল কমিউনিকেশন স্কিল এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া আরও সমৃদ্ধ হবে। বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। সে দিক থেকে এই সমঝোতা স্মারক ড্যাফোডিল পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন