ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আইনী কাঠামো ও জবাবদিহিতা নিশ্চিত করে র‌্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:১৮

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যাবের মহাপরিচালক সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান, সেনা ও নৌবাহিনীর প্রধান, সহকারী বিমানবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, বিদেশী অতিথিবৃন্দ এবং র‌্যাব ফোর্সেসের সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভিন্ন মাত্রা যোগ করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে ২০০৪ সালের ২৬ মার্চ বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের সমন্বয়ে গঠিত হয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। প্রতিষ্ঠার পর থেকে র‌্যাব দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং মাদকবিরোধী অভিযানে সফলতা অর্জনের পাশাপাশি ক্লুলেস মার্ডার, ধর্ষণ, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাতি, ছিনতাই, মানবপাচার ও অপহরণের মতো গুরুতর অপরাধ দমনে ধারাবাহিক ও কার্যকর অভিযান পরিচালনা করে আসছে। রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আইনানুগ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে র‌্যাব জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে কাজ করে যাচ্ছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন র‌্যাবের মহাপরিচালক। তিনি তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রীয় শৃঙ্খলা, জননিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সকল আভিযানিক কার্যক্রমে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে র‌্যাব ফোর্সেসকে আরও পেশাদার ও যুগোপযোগী করে তুলতে এবং জনগণের আশা ও ভরসার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে বাহিনীটি ভবিষ্যতে কাজ করে যাবে। অনুষ্ঠান উদযাপনে গত এক বছরের আভিযানিক সাফল্য ও মানবিক কার্যক্রমের ওপর একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, বিশ্বের প্রায় সব দেশেই এলিট ফোর্স রয়েছে। তিনি জানান, বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের আলাদা আইনী কাঠামো প্রণয়নের কাজ বর্তমানে চলমান রয়েছে, যেখানে র‌্যাবকে আইন প্রয়োগের ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেন, আগামী দিনে র‌্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধশালী করে তুলতে র‌্যাব আরও কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন। পরিশেষে, দেশপ্রেমী ও অকুতোভয় যেসব র‌্যাব সদস্য দুঃসাহসিক অভিযাত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের শান্তির ভিত রচনায় নিজেদের জীবন উৎসর্গ করে সর্বোচ্চ ত্যাগের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করে অমর হয়ে রয়েছেন, তাঁদের প্রতি অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত