ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বর্তমান এমপির বিরুদ্ধে সাবেক এমপির সাংবাদিক সম্মেলন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৯-১০-২০২১ বিকাল ৫:১৭

ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ. মালেকের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। শনিবার  সাবেক সাংসদের নিজ বাসভবনে তার বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করা হয়।সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ. মালেক তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে ও অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হচ্ছে।

বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ধামরাই পৌর মেয়র গোলাম কবীর মোল্লা ও উপজেলা আওয়ামীলীগের সাদারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ৬ সেপ্টেম্বর ধামরাইয়ে এক সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধ তাদের দেয়া মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার করা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার থানা স্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন আয়োজন কারীদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এমএ মালেককে দায়ী করে এসব হুশিয়ারি দেন ঢাকা জেলা আওয়মী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাইয়ের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

স্থানীয় সাংসদ ও সাখাওয়াত হোসেন সাকু অবৈধ মানববন্ধনের আয়োজকদের ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেয়া হয়।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক লায়ন মীনা মালেক,ধামরাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,সাধারন সম্পাদক সানাউল হক সুজন,বাংলাদেশ ছাত্রলীগের কার্য র্নিবাহী কমেটির সাবেক সদস্য এস এম মৃদুল আল-মামুন জয়,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি হাবিবুর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন