চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিটোরে ড্যাবের মানববন্ধন
সমগ্র বাংলাদেশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ধারাবাহিক হামলা,হুমকি ও হয়রানির প্রতিবাদ এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে ডক্টরস আ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ৯.৩০ টায় নিটোর প্রাঙ্গণে এক মানববন্ধন আনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা.মো.আবুল কেনান।এছাড়াও কেন্দ্রীয় ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ,নিটোরের সিনিয়র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ওয়াকিল আহমদ,অধ্যাপক ডা.মোহাম্মদ সিরাজুস সালেহীন,অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম রবি,অধ্যাপক ডা.মোবারক হোসেন, অধ্যাপক ডা. মো.মতিউর রহমান, অধ্যাপক ডা.সৈয়দ গোলাম ছামদানী,সহযোগী অধ্যাপক ডা.আলমগীর হোসেন জনি, সহযোগী অধ্যাপক ডা. আসজাদুর রহমান (শোভন),সহযোগী অধ্যাপক ডা.সাঈদ মাহমুদ(তমাল), সহযোগী অধ্যাপক ডা. মো. তৈমুর রহমান,সহযোগী অধ্যাপক ডা. তৌফিক মোরশেদ( দোলন),সহযোগী অধ্যাপক ডা.মো.কামাল হোসেন, সহকারী অধ্যাপক ডা.এসএন নাগ,সহকারী অধ্যাপক ডা.মো.
সাকলায়েন হোসেন,সরকারী অধ্যাপক ডা.গোলাম মাহমুদ( সুহাস),সহকারী অধ্যাপক ডা.কে এম শরফুদ্দিন ( আশিক),সহকারী অধ্যাপক ডা.আব্দুল মতিন সহ সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।বক্তারা বলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর ক্রমাগত হামলা শুধু ব্যক্তি বিশেষের উপর আঘাত নয়, বরং দেশের সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার উপর হুমকি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার মান ব্যাহত হবে এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের শেষে ড্যাব,নিটোর শাখার সাধারণ সম্পাদক ডা.শেখ মুহাম্মাদ আতিকুর রহমান সুজন সকলকে ঐক্যবদ্ধভাবে চিকিৎসকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান