আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর
গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার, ২০ মে ২০২৬, ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। ল্যাবএইড গ্রুপ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সাকিফ শামীম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড এন্ড ডিজিটাল ব্যাংকিং জনাব মোঃ জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ল্যাবএইড গ্রুপের পক্ষে লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এর সিইও জনাব শরিফ মো. আবিদ; ল্যাবএইড হসপিটালস এর ডেপুটি ম্যানেজার ও ইন-চার্জ (কর্পোরেট সার্ভিসেস ডিপার্টমেন্ট) জনাব মোঃ জাহিদুর রহমান; ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এর সিনিয়র ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) জনাব আবু নাজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের সকল গ্রাহক, ব্যাংকের কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গ আইএফআইসি ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ল্যাবএইড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ল্যাবএইড হসপিটালস, লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেড এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার এই তিন প্রতিষ্ঠানে বিভিন্ন টেস্ট এবং স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।
Aminur / Aminur
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন