ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৭:৩৬

বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে ২০ মে ২০২৬ইং তারিখে জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনা, ঢাকায় “শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ দিনব্যাপী আয়োজিত উক্ত টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো: আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি জনাব আব্দুল হাই সরকার।
তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), টুর্নামেন্ট ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র করপোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে ১৫৯ জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এবারের প্রতিযোগিতায় মোট ৮টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। ইভেন্টসমূহ হলো পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব-১২ বালক একক, অনূর্ধ্ব-১২ বালিকা একক এবং অনূর্ধ্ব-১৬ বালক একক এবং অনূর্ধ্ব-১৬ বালিকা একক। নক-আউট পদ্ধতিতে প্রতিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
প্রধান অতিথর বক্তব্যে জনাব মো: আমিনুল হক বিজয়ীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তাছাড়া যারা পরাজিত হয়েছেন তাদেরকে উৎসাহ নিয়ে পুনরায় মনোনিবেশের জন্য আহ্বান জানান। বর্তমান সরকার দেশের ক্রীড়া উন্নয়নে ইতোমধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তাছাড়া প্রধান অতিথি তার বক্তব্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানান। 
বিশেষ অতিথির বক্তব্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নানাবিধ সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া দেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রেও ব্যাংক ভূমিকা রেখে আসছে, অদূর ভবিষ্যতে একই ধরণের ভূমিকা রাখবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

Aminur / Aminur

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত