বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে দুইটি পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ব্যাংক টেকসই অর্থ‣নতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিতকরণে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (CMSME) শিল্প এবং ক্লাস্টার শিল্পে অর্থায়ন নিশ্চিতকরনের লক্ষ্যে Cluster Financing Scheme এবং Financial Sector Fund for the Development of Micro, Small and Medium Enterprises (FSFDMSME) শীর্ষক দুটি পুন:অর্থায়ন স্কিম চালু করেছে। উক্ত স্কীমসমূহের অধীনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ১৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার এবং নির্বাহী পরিচালক জনাব হুসনে আরা শিখার উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের এসএমই ও ¯েপশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট এর পরিচালক জনাব নওশাদ মোস্তাফা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর পক্ষ হতে উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো: আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উভয় স্কিমের আওতায় ৭% হারে মেয়াদি ও চলতি মূলধন বিনিয়োগ সুবিধা প্রদান করে সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে দেশের উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
Aminur / Aminur
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন