লালমনিরহাটে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
লালনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার আমিনবাজার এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগ শনিবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম আমিনবাজার সড়কের মটেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তুষভান্ডার আমিনবাজার সড়কের মটেরপাড় নামক স্থানে বেপরোয় গতিতে একটি ট্রাক্টর পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দিলে ইজিবাইকের আরোহী উত্তরণ কলেজের প্রভাষক আবু বক্কর সিদ্দিক (৪০) ইজিবাই থেকে ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। এ সময় ওই অটোরিক্সার থাকা কলেজ শিক্ষকসহ অনেকেই আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই কলেজ শিক্ষককে রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত ওই কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক (৪০) হাজরানিয়া উত্তরন ডিগ্ৰী কলেজের শিক্ষক বলে জানিয়েছেন এলাকাবাসী। নিহত কলেজ শিক্ষক কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম এলাকার আক্কেল আলী মুন্সী ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাকে জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি। যেহেতু এখনও লাশ রংপুর মেডিকেলে তাই কিছু বলা যাচ্ছে না।
এমএসএম / এমএসএম
ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
চট্টগ্রাম ওয়াসার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ইদ্রিস মিয়ার সেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতের পরিকল্পনা
আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
'শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ পুরস্কার পেল রাসিক
রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
Link Copied