ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুমিল্লা মহাসড়কে ছিনতাইয়ের কবলে কুবি শিক্ষার্থী


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১১:৪৯

কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে গত শুক্রবার (৮ অক্টোবর) ছিনতাইকারীর কবলে পড়েন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সুমন৷ এ সময় ছিনতাইকারীরা তাকে মারধর করে এবং চোখে মরিচের গুঁড়া দিয়ে তার সাথে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। শনিবার (৯ অক্টোবর) রাতে ইমতিয়াজ আহমেদ সুমনের বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার আদ্যোপান্ত লিখে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি জানাজানি হয়।

এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সুমনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে হঠাৎ করে জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য পদুয়ার বাজার বিশ্বরোডে যান। সেখানে বাস না পেয়ে একটা হায়েস গাড়ি আসলে জরুরি প্রয়োজন থাকায় তিনি উঠে যান। কিছুক্ষণ যাওয়ার পরই তারা আমাকে নানাভাবে শারীরিক নির্যাতন করে।  অবশেষে আমি প্রাণ ভিক্ষা চাইলে তারা আমার চোখে মরিচের গুঁড়‍া দিয়ে আমার মোবাইল এবং কাছে থাকা ১০ হাজার টাকা নিয়ে আমাকে গাড়ি থেকে ফেলে দেয়।

তিনি আরো বলেন, ছিনতাইকারীরা তাকে গাড়ি থেকে ফেলে দেয়ার বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। এরপর পাশের একটি দোকানের সাহায্য নিয়ে আমি মেসে ফিরে আসি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন ভূঁইয়া বলেন, এ ব্যাাপরে আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো অভিযোগ পাইনি। পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে জানতে ময়নামতি হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে সেখান থেকে স্থানীয় সদর দক্ষিণ থানায় যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে সদর দক্ষিণ থানায় যোগাযোগ করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ভুক্তভোগী  লিখিত অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত