ম্যারাডোনার মৃত্যুর খবর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলেন মেসি
কেবল আর্জেন্টিনাই তো নয়, ডিয়েগো ম্যারাডোন পুরো বিশ্বের কাছেই এক জাদুকরের নাম। দেশকে দুইটি বিশ্বকাপ জিতিয়েছেন, ফুটবলের কত কত রূপকথার জন্ম দিয়েছেন তিনি। করেছেন ‘গোল অব দ্য সেঞ্চুরি’ও। ম্যারাডোনার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি।
তার পর দেশের সবচেয়ে বড় তারকাও তিনি। এই দুজন আবার গুরু-শিষ্যও। ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। সে সময় তার অধীনে খেলেছেন মেসি। গত বছরের ২৫ নভেম্বর মারা যান ম্যারাডোনা। গুরুর মৃত্যুর খবরের পর কী অবস্থা ছিল মেসির?
ফ্রেঞ্চ ফুটবলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম। আমার বাবা আমাকে লিখলো, ‘তুমি কি জানো ডিয়েগো...’। আমি জানতাম না উনি কোন ব্যাপারে কথা বলছিল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কারণ এটা একদমই আশা করিনি। এটা খুবই ভয়ঙ্কর সংবাদ ছিল। আমি জানতাম সে ভালো নেই। কিন্তু মরে যাবে, এমনটা ভাবিনি।’
ম্যারাডোনা পরবর্তী যুগে এতদিন কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত জুলাইয়ে তাদের ২৮ বছরের অপেক্ষা শেষ হয়েছে মেসির নেতৃত্বে। ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এ নিয়ে তিনি বলেছেন, ‘কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হিসেবে ঘরের মাঠে খেলা, এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। তাই আমি বেশ উজ্জ্বীবিত ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আর্জেন্টিনার হয়ে কোনো শিরোপা জিততে না পারা গলার কাঁটা হয়ে আটকে ছিল। আমি এটা অস্বীকার করবো না। আমি জানতাম আমাকে চেষ্টা করেই যেতে হবে, এটাই স্বাধীনতা। আমাদের সবার এটা দরকার। সত্যিটা হচ্ছে আমি খুব করে এই ইতিহাসের অংশ হতে চেয়েছিলাম।’
এমএসএম / এমএসএম
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব