ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের র‍্যালি অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৬-২০২৬ দুপুর ৪:১২
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ জুন ২০২৬) সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাঃ মির্জা মোঃ জিয়াউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন।উপ-পরিচালক(হাসপাতাল) ডা. মো. আজহারুল ইসলাম,ও ডা:মাহমুদুল হক চৌধুরী( রানা) সহকারী অধ্যাপক ও আবাসিক চিকিৎসক,শারমিন আক্তার, সরকারি পরিচালক, প্রশাসন (দা:প্রা:) সহ হাসপাতালের চিকিৎসক, নার্স,কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা।র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে
পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।র‍্যালি শেষে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত