আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু
আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব। আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক জনাব মামুনুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসককে সহায়তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সুমন্ত কুমার সাহা, সিএফএ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড (রাজশাহী এবং খুলনা) জনাব মো: কামাল হোসেন এবং ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট জনাব মাসুদ হাসান। সমগ্র ফাউন্ডেশন ট্রেনিং কর্মসূচিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারের প্রধান জনাব পারভেজ ইউসুফ চৌধুরী।
ব্যাংকের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং আধুনিক গ্রাহকসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন শাখা ও বিভাগের মোট ২৬ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। ৬ দিনব্যাপী এই কোর্সটিতে ব্যাংকিং পরিচালনা, গ্রাহকসেবা ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। আগামী ১১ জুন এই প্রশিক্ষণ কোর্সটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন