ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ -এর যৌথ উদ্যোগে ০৭ জুন ২০২৬ তারিখে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এমআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোঃ রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) জনাব মোঃ শহিদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন পুনর্ব্যক্ত করে বলেন, উচ্চশিক্ষা শেষে কেবল চাকরির প্রত্যাশা না করে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন থেকেই নিজেদের সৃজনশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দক্ষ ও উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির যে আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, তা বাস্তবায়নের লক্ষ্যেই বিসিক এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে, যা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা উল্লেখ করেন যে, দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়ন ত্বরান্বিত করা সম্ভব। আগামী ১১ জুন ২০২৬ পর্যন্ত চলমান এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মূলত ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ কৌশল এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার ব্যবহারিক দিকগুলো সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটানো এবং সফল আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে অবদান রাখা।
এমএসএম / এমএসএম
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন