শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
০৭ জুন ২০২৬ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পারফেক্ট গ্লোবাল হেলথ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ, এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের এভিপি মো: শফিউল ইসলাম এবং পারফেক্ট গ্লোবাল হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার কাদের সেলিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কার্ডহোল্ডারগণ পারফেক্ট গ্লোবাল হেলথ এর মাধ্যমে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, তুরস্ক এবং চীনের বিভিন্ন হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা গ্রহণে বিশেষ সুবিধা এবং ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান এ. কে. এম. হাসান রহিম, হেড অব রিটেইল বিজনেস মো: খিরকিল নওয়াজ, রিটেইল ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান এস. এম. মহিউদ্দীন, ব্যাংকের এয়ারপোর্ট রোড শাখার ব্যবস্থাপক শামসুল আরেফিন ফেরদৌস, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ, পারফেক্ট গ্লোবাল হেলথ এর মার্কেটিং ম্যানেজার পারভেজ কামাল রুবেল-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান