উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপ বাছাইয়ের এবারের সূচির শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল দল। এবার জয়ের খোঁজে উরুগুয়ের বিপক্ষে লড়বে তারা। সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় নিজেদের ঘরের মাঠে লিওনেল মেসিদের প্রতিপক্ষ উরুগুয়ে।
গত জুনে কোপা আমেরিকার গ্রুপপর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিলো আর্জেন্টিনা। শেষ পাঁচ ম্যাচে উরুগুয়ের কাছে হারেনি তারা। সবশেষ ২০১৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে জিতেছিলো উরুগুয়ে। আট বছর পর ফের অক্টোবরেই পাঁচ ম্যাচের খরা কাটানোর লক্ষ্য দলটির।
সবমিলিয়ে দুই একে অপরের মুখোমুখি হয়েছে ১৯০টি ম্যাচে। যেখানে আর্জেন্টিনার জয় ৮৮টিতে আর ড্র হয়েছে ৪৫ ম্যাচ। বাকি ৫৭ ম্যাচে জয়ীর বেশে মাঠ ছেড়েছে উরুগুয়ে। সোমবার ভোরে এই সংখ্যাটি ৪৬-এ উন্নীত করার মিশনে নামবে অস্কার তাবারেজের দল।
ম্যাচের আগেরদিন পর্যন্ত নিজেদের শুরুর একাদশ নির্ধারণ করতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেশ কিছু জায়গায় প্রশ্ন রেখেই উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য একাদশের কথা জানিয়েছে আর্জেন্টিনার খেলাধুলাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তবে এই ম্যাচের একাদশে ফিরছেন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই খেলতে চেয়েছিলেন লাউতারো। কিন্তু তার চোটজনিত সমস্যা থাকায় ঝুঁকি নেয়নি কোচিং স্টাফরা। লাউতারোর জায়গায় খেলানো হয়েছিলো হোয়াকিন কোররেয়াকে। তবে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফিরছেন ইন্টার মিলানের তরুণ তারকা লাউতারো।
এছাড়া রক্ষণভাগেও রয়েছে বেশ কিছু সংশয়। গত ম্যাচে পেশির ইনজুরিতে ৬০ মিনিটের সময় মাঠ ছেড়ে যেতে হয়েছিলো মার্কোস আকুনাকে। তার বদলে নামানো হয় নিকোলাস তালিয়াফিকোকে। এবার উরুগুয়ে ম্যাচে তালিয়াফিকোকেই রাখা হবে শুরুর একাদশে। এর বাইরে গনজালো মন্টিয়েল বা নাহুয়েল মোলিনার মধ্যে যেকোনো একজন সুযোগ পাবেন মূল একাদশে।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল/নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো/আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।
এমএসএম / এমএসএম
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ