ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে নিজের উপর অভিমান করে নেশাগ্রস্ত যুবকের আত্মহত্যা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ২:৩৩

মানসিক বিষাদগ্রস্ত হয়ে নিজের উপর অভিমান করে জয়পুরহাটের আক্কেলপুরে এক মাদকসেবীর আত্মহত্যার ঘটনা ঘটে। ঘটনাটি উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে।আত্মহত্যা করা যুবক শফিকুল ইসলাম (৩৬) রুকিন্দীপুর ইউনিয়নের মৃত লাল মিয়া মন্ডলের ছেলে।  ইতিপূর্বেও সে বিভিন্ন সময় আত্মহত্যার চেষ্টা করে।

সরোজমিনে গিয়ে ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ১০ টায় নিজ ঘরে দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ঘটনা ঘটার সময় বৃদ্ধ মা দরজার বাইরে বসা ছিল। দরজা বন্ধ দেখে সন্দেহ হওয়ায় বৃদ্ধা মায়ের চিৎকারে দুই যুবক এসে দরজা ভেঙ্গে দেখে তার ঝুলন্ত দেহ। স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের বৃদ্ধা মা জোবেদা বেগম বলে,‘ আমার ছেলে নেশা খায়। যখন মাথা ঠিক থাকেনা তখন সে আত্মহত্যা করার চেষ্টা করে। যখন সে গলায় দড়ি দেয় তখন আমি দরজার বাইরে বসে ছিলাম। আমার কারো উপর অভিযোগ নাই।’ 
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘ নেশাগ্রস্ত হওয়ায় মানসিক বিষাদে সে এই ঘটনা ঘটিয়েছে। পরিবারের কারো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ