ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ৩:২৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন পর দলে ফেরা মোসাদ্দেক হোসেনের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। শুরুটা ভালো না হলেও ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত গড়েন গুরুত্বপূর্ণ জুটি। দুইজনই ফিফটি তুলে দলের ইনিংসকে স্থিতিশীল করেন।

ইনিংসের শুরুতে ৫ বল খেলে ৫ রানে আউট হন সাইফ হাসান। এরপর শান্ত ক্রিজে এসে তামিমের সঙ্গে গড়ে তোলেন প্রতিরোধ। ধীরে ধীরে রানের চাকা সচল হয় বাংলাদেশের।

ম্যাচের অন্যতম নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন। ইনিংসের শেষদিকে অপরাজিত ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যা দলের বড় স্কোর গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৭, তানজিদ হাসান তামিম ৫৪, তৌহিদ হৃদয় ৩১ এবং তাসকিন আহমেদ ২০ রান করেন।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে নাথান এলিস ১০ ওভার বল করে ৩৮ রান ৩ উইকেট লাভ করেন। এছাড়াও রেনশাহ ও স্কট ২ টি করে উইকেট শিকার করেন। 

এমএসএম / এমএসএম

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও

গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের