ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষককের জন্য কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চাই : কৃষি মন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-১০-২০২১ বিকাল ৫:১৩
কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি, বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা যেভাবে কাজ করে চলেছেন তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। কৃষির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। কৃষিক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবার দিতে চাই। তাই সেটি করতে আমরা কৃষিকে আধুনিকায়ন করতে চাই, কৃষিকে যান্ত্রিকীকরণে নিয়ে যেতে চাই। কৃষির বাণিজ্যিকীকরণের মাধ্যমে কৃষককের জন্য কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চাই।
 
রবিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)’র ‘কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে  কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। কর্মশালায় 'এসডিজি-২০৩০ ও ভিশন ২০৪১ অর্জনে বারি’র গবেষণা কৌশল: একটি রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম। কর্মশালার কারিগরি অধিবেশন ১১, ১২, ১৭, ১৮, ১৯ অক্টোবর ২০২১ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
 
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, সাবেক সচিব ও বিএআরসি’র প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান ড. জহুরুল করিম।
 
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আমরা গাজীপুরের মানুষ নিজেদের ভাগ্যমান মনে করি কারণ এখানে বারি ও ব্রি’র মতো প্রতিষ্ঠান রয়েছে। এখানকার বিজ্ঞানীরা ইতোমধ্যে তাদের কাজের মাধ্যমে দেশে ও বিদেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তারা ফসলের বিভিন্ন উচ্চফলনশীল জাত আবিস্কারের পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি আবিস্কার করছেন। আমরা সবার কাছে খাবার পৌছে দিতে চাই।
 
অনুষ্ঠানে সম্মানিত বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে উপস্থিত ছিলেন বারি’র প্রতিষ্ঠাতা পরিচালক (অব.) ও এমেরিটাস সায়েন্টিস্ট, এনএআরএস, ড. কাজী এম বদরুদ্দোজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম, সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা উপস্থাপন করেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান।
 
এর আগে মাননীয় কৃষি মন্ত্রী এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ আগত অতিথিবৃন্দ বারি’র নবনির্মিত উদ্ভিদ রোগতত্ত্ব ও মৃত্তিকা বিজ্ঞান ল্যাব এবং বারি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এছাড়া কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বারি কর্তৃক প্রকাশিত মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ‘মুজিব শতবর্ষে বিএআরআই’ শীর্ষক স্মরণিকা; ‘Technologies Developed in the Mujib Centenary’ শীর্ষক প্রযুক্তির বই এবং ‘আমের জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি’ শীর্ষক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
 
কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের এপিএ পুলের সদস্যবৃন্দ, বারি’র অবসরপ্রাপ্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডার তথা পলিসিমেকার, জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নার্সভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, বিএডিসি, কৃষি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এনজিও ও কৃষিসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বারি’র বিভিন্ন বিভাগের বিজ্ঞানী/কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ

চারঘাট রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম গ্রেপ্তার

ধুনটে কানু মন্ডলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা

পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন

কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন

ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়

ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ