ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন আসিফ রাব্বানি


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১১-৬-২০২৬ দুপুর ৩:৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ক্রীড়া সংগঠক বগুড়ার কৃতি সন্তান আসিফ সিরাজ রব্বানী। তিনি শাইনপুকুর ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হয়ে বিসিবির নির্বাচনে পরিচালক পরিচালক পদে জয়লাভ করে। 
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব বণ্টনের পর তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়।
 
এর আগে গত ৯ জুন অনুষ্ঠিত  সভায় বোর্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সভার প্রধান সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। এছাড়া গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শানিয়ান তানিম নাভীন।

অন্যদিকে বয়সভিত্তিক দলের কমিটির চেয়ারম্যান হিসেবে মিনহাজুল আবেদীন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে মো. শফিকুল আলম দায়িত্ব লাভ করেছেন। মার্কেটিং কমিটির প্রধান হিসেবে মাসুদুজ্জামান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আসিফ রব্বানীকে মনোনীত করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মির্জা ফয়সাল আমিন। নারী উইং কমিটির চেয়ারম্যান হয়েছেন মো. রফিকুল ইসলাম বাবুকে। এছাড়া ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হয়েছেন ইসরাফিল খসরু এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম আহমেদ।

 টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে সিরাজউদ্দিন মো. আলমগীর এবং ভাইস চেয়ারম্যান হিসেবে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ দায়িত্ব পেয়েছেন। লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান হয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ও ভাইস চেয়ারম্যান ইসরাফিল খসরু। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান করা হয়েছে মির্জা ইয়াসের আব্বাসকে এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবাল খানকে।

 মেডিকেল কমিটির প্রধান হয়েছেন অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। ওয়েলফেয়ার্স কমিটির চেয়ারম্যান শেখ মো. রুহুল আমিন এবং টেন্ডার ও পারচেজ কমিটির চেয়ারম্যান হয়েছেন সৈয়দ ইব্রাহিম, ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদকে।

এমএসএম / এমএসএম

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, সংবাদ সম্মেলনে গেলেন না মরিনিও

গর্ডন-জেসুস-কুন্দের গোলে বার্সেলোনার আটে আট

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের