ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

জাপান-কোরিয়ায় শিক্ষিত বেকারদের উচ্চ শিক্ষা, চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করছে টিএমএসএস


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৫:৩৫

দেশের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য জাপান ও কোরিয়ায় উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং বিদেশে স্থায়ীভাবে বসবাসের নতুন দিগন্ত উন্মোচন করেছে টিএমএসএস। দেশের তরুণ-তরুণীদের এসব সুযোগ সম্পর্কে অবহিত করতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘জব অ্যান্ড এডুকেশন ফেয়ার’। 

রবিবার বগুড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রাঙ্গণে টিএমএসএস এর অঙ্গপ্রতিষ্ঠান টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, শিক্ষাজীবন, কর্মসংস্থান এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সাপোর্ট সুবিধাও রাখা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। তিনি বলেন, দেশের যুবসমাজকে বৈশ্বিক শিক্ষা ও শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং উন্নত জীবনমানের লক্ষ্যে জাপান ও কোরিয়ায় বৈধ অভিবাসনের সুযোগ সৃষ্টি করে প্রতিষ্ঠানটি দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশেষ অতিথি হিসেবে অনলাইন জুম মাধ্যমে যুক্ত ছিলেন জাপানের টোকিওতে অবস্থিত বাংলাদেশ  দূতাবাসে বর্তমানে লেবার উইংয়ের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জয়নাল আবেদীন, টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, নেটিভ জাপানিজ ইনস্ট্রাক্টর মি. তাবাতা, টিএমএসএস নির্বাহী পরার্মশক ড. মোহাম্মেদ খাইরুল ইসলাম, সেক্টর প্রধান ও সিইও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি ড. নিগার সুলতানা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) বগুড়ার অধ্যক্ষ প্রকৌশলী এস. এম ইমদাদুল হক, সহকারী পরিচালক (বিএমইটি) বগুড়া অমিত সরকার। 

অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষিত যুবসমাজকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জাপান ও কোরিয়ার মতো উন্নত দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ কাজে লাগিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএমএসএস পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান গুনলনাহার পারভীন। স্বাগত বক্তব্য প্রদান করেন টিএমএসএস ডোমেইন প্রধান, আইইএস-শিক্ষা, মোঃ আলমগীর হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রামের আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে মেলায় আগতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।

মেলায় এইচএসসি, ডিপ্লোমা ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। জাপান ও কোরিয়ায় পড়াশোনা কিংবা চাকরির মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ে তুলতে আগ্রহীদের মধ্যে এ মেলা ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য যে, টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেড (RL 1083) একটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক অনুমোদিত ও জাপানের Approved sending organization যা জাপান শ্রমবাজারে বাংলাদেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম বাস্তবায়ন করছে। এটি ০৪টি প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে জাপানীজ চাকরিদাতা প্রতিষ্ঠান কর্তৃক প্রেরীত প্রশিক্ষকদের মাধ্যমে জাপানীজ ভাষা, সংস্কৃতি ও খাদ্যঅভ্যাস বিষয়ে উন্নত প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেডে Specific Skilled Worker (SSW), TITP ও শিক্ষার্থী প্রেরণ করছে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি সীকম গ্রুপের আমিরুল হক

বিএমইউতে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উদযাপিত

এনআরবিসি ব্যাংকের অর্থায়নে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ

জাপান-কোরিয়ায় শিক্ষিত বেকারদের উচ্চ শিক্ষা, চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ সৃষ্টি করছে টিএমএসএস

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং প্যারাগন হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সুফি নাইটস আয়োজন করলো টোয়াব অগ্রগামী ঐক্যজোট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বিসিকের উদ্যোগে 'উদ্যোক্তা উন্নয়ন' প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন

নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণের সুযোগ

কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক

বিশ্ব বাইসাইকেল দিবস ২০২৬ উপলক্ষ্যে রাজধানীতে বাইসাইকেল র‌্যালি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট (HEAT)’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প

​সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী 'মেগা কুইজ ফেস্ট' অনুষ্ঠিত