ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উদযাপিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪-৬-২০২৬ বিকাল ৫:৫৬

ব্লাড ট্রান্সফিউশন সোসাইটি অব বাংলাদেশ (বিটিএসবি) এর উদ্যোগে আজ রবিবার ১৪ জুন ২০২৬ইং তারিখে বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ এক র‌্যালির আয়োজন করে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উক্ত র‌্যালির শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশ্ববিদ্যালয়ে সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ র‌্যালিতে অংশ নেন। এছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সটিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ ছাড়াও বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ, চিকিৎসক ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফুর্তভাবে র‌্যালিতে অংশ নেন। এসময় বিটিএসবি এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. ফারহানা ইসলাম, মহাসচিব ডা. খায়রুল ইসলাম, ট্রেজারার ডা. মো. ওয়াসিম সহ বিটিএসবি-র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে দেশে স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহ প্রদান করেন এবং বক্তব্য শেষে তিনি বেলুন উড়িয়ে র‌্যালির শুভ উদ্বোধন করেন। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটিএসবি-র অর্গানাইজিং সেক্রেটারি এবং বিএমইউ-র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খান আনিসুল ইসলাম।
অনুষ্ঠানে অন্য বক্তারা নিরাপদ রক্ত পরিসঞ্চালন এবং স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসূচী গ্রহণ ও স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার জোর তাগিদ দেন।

 

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত