চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি সীকম গ্রুপের আমিরুল হক
চট্টগ্রামের ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্ট ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার মোহাম্মদ আমিরুল হক।
গতকাল দুপুরে নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন প্রেসিডিয়াম গঠন করা হয়। চেম্বার সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে নতুন প্রেসিডিয়াম গঠনের লক্ষ্যে পরিচালকদের সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সভায় সর্বসম্মতিক্রমে রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী সিনিয়র সহসভাপতি ও মনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মশিউল আলম স্বপন সহসভাপতি নির্বাচিত হন।
এছাড়াও আমিরুল হক বাংলাদেশের সিমেন্ট শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলওএবি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এমএসএম / এমএসএম
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত
আইসিবি চেয়ারম্যান ও সিইও’র
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ
জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি
ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’
বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত
বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা
অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ
রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত