ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৬-২০২৬ দুপুর ৩:৫৩

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর  এ ব্লক অডিটোরিয়ামে অত্র বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার উপ-কমিটির উদ্যোগে আজ ১৫ জুন ২০২৬ইং তারিখে ‘ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স: এ নিউ ইরা ইন রেডিওলজি ( Artificial Intelligence: A New Era in Radiology ) ’শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজ্ঞ বক্তারা মত দেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চিকিৎসকদের বিকল্প নয়; বরং এটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা রেডিওলজিতে ‘এ আই’ এর অবদান অনস্বীকার্য। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল। এছাড়াও সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন সার্জিারি অনুষদের ডীন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক। 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তাঁর বক্তব্যে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআইকে চিকিৎসা বিজ্ঞানসহ সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং গুণগত মানসম্পন্ন ও নিজস্ব ডাটা সংরক্ষণে জোর দেন ।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ডা. মাহবুবা শিরীন। তিনি তাঁর উপস্থাপনায় রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার বর্তমান ব্যবহার, সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অপর বক্তা হিসেবে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল তাঁর গবেষণা “মাল্টিমোডাল এআই ফর জয়েন্ট লাং টিউমার সেগমেনটেশন এন্ড ক্লিনিক্যাল ফিচার প্রিডিকশন ফর্ম সিটি স্কানস (Multimodal AI for Joint Lung Tumor Segmentation and Clinical Feature Prediction from CT Scans)” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ফুসফুসের টিউমার শনাক্তকরণ, সেগমেন্টেশন এবং ক্লিনিক্যাল বৈশিষ্ট্য পূর্বাভাসে মাল্টিমোডাল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও সম্ভাব্য উপযোগিতা তুলে ধরেন। উপস্থাপনায় আধুনিক এআই-ভিত্তিক প্রযুক্তি কীভাবে দ্রুত, নির্ভুল এবং কার্যকর রোগ নির্ণয়ে সহায়ক হতে পারে তা ব্যাখ্যা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় সেমিনার উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. আফজালুন নেসা। সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, গবেষক, স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও কার্যকর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত