ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের SICIP উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৫-৬-২০২৬ বিকাল ৫:২৩

চুয়াডাঙ্গা সদরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়ন এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও প্রোগ্রাম ডিরেক্টর (SICIP-PIU) মো. মাসুম বিল্লাহ, আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক মো. আকরামুল হক বিশ্বাস এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আবদুর রহিমসহ ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে প্রতীকীভাবে নির্বাচিত ৫ জন উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণের জন্য ১৬ লাখ টাকার চেক হস্তান্তর এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে ৫ জনকে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে প্রশিক্ষণ ভেন্যুর গ্রাউন্ড ফ্লোরে একটি বর্ণাঢ্য পণ্যমেলার আয়োজন করা হয়, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার স্টল স্থান পায়। মেলায় কৃষি প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, ফ্যাশন, তথ্যপ্রযুক্তি এবং বেকারি খাতের বিভিন্ন উদ্ভাবনী পণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। এই উদ্যোগ নতুন উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও টেকসই ব্যবসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা ও দেশের শিল্প উন্নয়নের অংশ হিসেবে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান সুদৃঢ় করবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত