সলঙ্গার রয়্যাল রূপালী হোটেলের অধিকাংশ স্টাফের নেই স্বাস্থ্য সনদ, স্বাস্থ্যঝুঁকিতে দূরপাল্লার যাত্রীরা
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশে রামারচর এলাকায় অবস্থিত রয়্যাল রূপালী হোটেলের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীর স্বাস্থ্য পরীক্ষা সনদ (হেলথ সার্টিফিকেট) না থাকার অভিযোগ উঠেছে। হোটেলটির মালিক ও ম্যানেজারের ছাড়া রান্নাঘরের কর্মী, বাবুর্চি, ওয়েটার এবং খাদ্য প্রস্তুতকারীদের অধিকাংশেরই কোনো স্বাস্থ্য সনদ নেই। ফলে হোটেলে খাবার গ্রহণকারী দূরপাল্লার যাত্রী ও অন্যান্য গ্রাহক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী হাজার হাজার যাত্রী চলাচল করেন। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুরসহ বিভিন্ন জেলার যাত্রীবাহী বাসগুলো নিয়মিত যাত্রাবিরতি দেয় রয়্যাল রূপালী হোটেলে। এছাড়া ভারতগামী যাত্রীদেরও একটি অংশ এই সড়ক ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের খাবারের চাহিদা পূরণে নিয়োজিত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার কোনো কার্যকর ব্যবস্থা নেই। অথচ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, বাণিজ্যিক রেস্টুরেন্টে কর্মরত খাদ্য প্রস্তুত ও পরিবেশন সংশ্লিষ্ট কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ সংরক্ষণ বাধ্যতামূলক।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রান্না বা পরিবেশনের দায়িত্বে থাকা কোনো কর্মী টাইফয়েড, জন্ডিস, যক্ষ্মা কিংবা চর্মরোগের মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হলে তা খাবারের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে স্বাস্থ্য সনদ ছাড়া খাদ্য পরিবেশন জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করতে পারে।
হোটেলে খাবার খেতে আসা কয়েকজন দূরপাল্লার যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, যাত্রাপথে বাধ্য হয়ে মহাসড়কের পাশের হোটেলগুলোতে খাবার খেতে হয়। কিন্তু খাবার প্রস্তুত ও পরিবেশনকারী কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার আওতায় আছেন কি না, তা নিশ্চিত না হলে আমাদের স্বাস্থ্যঝুঁকি থেকেই যায়। প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল ও পরিবেশবাদীরা মহাসড়কের পাশের হোটেল-রেস্তোরাঁগুলোতে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তারা রয়্যাল রূপালী হোটেলে স্বাস্থ্যবিধি ও আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বক্তব্য জানতে রয়্যাল রূপালী হোটেলের মালিক আল আমিন হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম বলেন, রয়্যাল রূপালী হোটেলের কোন কর্মীর স্বাস্থ্য সনদ আছে কি না দেখে জানাবো।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, খাদ্য প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে জড়িত কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সনদ থাকা জনস্বাস্থ্যের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কোনো হোটেল বা রেস্টুরেন্টে কর্মরত খাদ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাস্থ্য সনদ না থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা সকল প্রতিষ্ঠানের দায়িত্ব।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন